কুড়িগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। গতকাল দুপুরে পুলিশ সুপার হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল দত্ত, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম সদর থানা খাঁন মো. শাহরিয়ার, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব নিল, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ।

পুলিশ সুপার বলেন, মানুষ যেকোনো সময় সমস্যায় পড়লে প্রথমেই থানায় যায়। এজন্য আগেই জেলার থানাগুলোকে জনবান্ধব করা হবে। আর কেউ যদি থানায় মামলা দিতে না পারেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সে ব্যবস্থা করে দেব। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, পুলিশের খারাপ কাজের সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলোর প্রশংসা করবেন আপনারা।