রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বিস্ফোরণে ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার বাদশামিয়া টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার বাসিন্দা ইসমাইল মিয়া (৪৫) ও তার ছেলে মো. রিফাত (৭)। এ ঘটনায় গুরুতর আহত ইসমাইল মিয়ার স্ত্রী সখিনা বেগমকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, ইউনিয়নের নতুন বাজারসংলগ্ন বাদশামিয়ার টিলায় আকস্মিত বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের বাবা-ছেলে নিহত হয়েছে এবং বাড়ির আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন। তবে তিনি বিস্ফোরণের উত্পত্তি ও কারণ জানাতে পারেননি।
কাপ্তাই উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক রনি জানান, বিস্ফোরণের ঘটনায় বাবা ও ছেলেকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, ঠিক কেন বা কিসের মাধ্যম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তদন্ত টিম ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত বলা যাবে।
কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওমর ফারুক রনি জানান, বিস্ফোরণের ঘটনায় বাবা-ছেলেকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া দগ্ধ গৃহবধূর অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।










