দিনাজপুরের হিলিতে চার ব্যবসায়ীকে সাড়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পুলিশের সহায়তায় গতকাল বাংলাহিলি বাজার ও হিলি স্থলবন্দরের সামনে অবস্থিত হোটেল ও মাছের দোকানে অভিযান চালান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর এ আলম। নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই হোটেল ব্যবসায়ী এবং নিষিদ্ধ মাছ বিক্রির অপরাধে দুই মাছ ব্যবসায়ীকে এ সময় জরিমানা করেন তিনি।
৪ ব্যবসায়ীকে জরিমানা
দিনাজপুরের হিলিতে চার ব্যবসায়ীকে সাড়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।










