সাতক্ষীরার শ্যামনগরে ‘লবণ পানির আগ্রাসন ঠেকাও’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে বিশ্ব যুব দিবস উপলক্ষে পরিবেশবাদী উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ সংলাপের আয়োজন করে।  ইউএনও আক্তার হোসেনের সভাপতিত্বে ও বারসিকের  কর্মকর্তা গাজী আল ইমরানের সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি।