মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গোপালগঞ্জের পাঁচ উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৭৮৭টি ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউছুফ মোহাম্মদ রেজাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘মুজিব বর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না’
প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের ৭৮৭টি সেমিপাকা ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৭১ হাজার টাকা ব্যয় হবে।









