মারমা সম্প্রদায়ের সাংগ্রাই বা জলোৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে বৈসাবী। গতকাল বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটির চিং হ্লা মং মারি স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। ‘মং’ ঘণ্টা বাজিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এরপর জলফিতা কেটে ও পানি বর্ষণ করে জলকেলি উৎসবের উদ্বোধন করা হয়। পরে শুরু হয় মারমা নৃত্যশিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মূলত পানি বর্ষণ করে নতুন বছরকে স্বাগত জানায় পাহাড়ের মানুষ।
জলোৎসবে শেষ হলো বৈসাবী
মারমা সম্প্রদায়ের সাংগ্রাই বা জলোৎসবের মধ্য দিয়ে শেষ হয়েছে বৈসাবী। গতকাল বেলা সাড়ে ১১টায় রাঙ্গামাটির চিং হ্লা মং মারি স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।









