কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয় ও ঢাকা বিভাগীয় কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় মেয়াদোত্তীর্ণ সব লাইসেন্সের সময়সীমা দুই মাস বাড়ানো হয়েছে। গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সময়সীমা বাড়ানো হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ১৬ জুলাই থেকে যেসব গ্রাহকের মোটরযানের ফিটনেস, ট্যাক্স টোকেন, অগ্রিম আয়কর, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স নবায়নসংক্রান্ত কাগজপত্র ১৯ জুলাই মেয়াদোত্তীর্ণ হয়েছে অথবা আগামী ১৫ সেপ্টেম্বর মেয়াদোত্তীর্ণ হবে, এসব গ্রাহকের মোটরযানের সংশ্লিষ্ট কাগজপত্রের বৈধতার মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হলো।










