দিনাজপুরের হিলিতে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। এর পর থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত চলে মেলা। পোশাক, খাবার, প্রসাধনীসহ বিভিন্ন পণ্য নিয়ে ২০টি স্টল বসে মেলায়।
হিলিতে পণ্য মেলা
দিনাজপুরের হিলিতে পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।









