নারীর ক্ষমতায়ন, আশ্রয়ণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ডিজিটাল বাংলাদেশসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ঝিনাইদহে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট। এতে জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক কণক কান্তি দাস, সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।