শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। শনিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে প্রার্থিতা প্রত্যাহার করার সুযোগ ছিল। এর পাশপাশি আগামীকাল ১৫ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী এ দুই সংসদীয় আসনের সাধারণ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। একইভাবে রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বাছাই কার্যক্রম সম্পন্ন করার পর কেউ আপিলও করেননি। ফলে সকলেই এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে আছেন।
উল্লেখ্য যে, শেরপুর-৩ আসনে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি।
এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন মো. মাহমুদুল হক রুবেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. মাসুদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন করে প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অন্যদিকে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি’র চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার বিধান না থাকায় ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এ আসনটিকে শূন্য ঘোষণা করে, নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।
নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, শূন্য ঘোষিত বগুড়া-৬ সংসদীয় আসনের উপ-নির্বাচনে তিন জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান, এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থীও এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এ দুই আসনে ঘোষিত তফসিল অনুযায়ী, এ দুই আসনে আগামী ৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে।