দিনাজপুরের নবাবগঞ্জে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বিকালে ভাদুড়িয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম। এ সময় নকল পণ্য বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ৩০ হাজার টাকা এবং দুটি ওষধের দোকানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।