প্রখ্যাত সাংবাদিক, দ্য বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক মরহুম আবদুস সালামের ১১৪তম জন্মবার্ষিকী আজ। সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত আবদুস সালাম ভাষা আন্দোলনে প্রথম কারাবরণকারী সম্পাদক, পাকিস্তান সম্পাদক পরিষদের সভাপতি, সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ সদস্য, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও জাতীয় প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। মহীরুহ এ সাংবাদিক ১৯১০ সালের ২ আগস্ট ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের ঐতিহ্যবাহী মুন্সিবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৭ সালের ১৩ ফেব্রুয়ারি মাত্র ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।
আবদুস সালাম স্মৃতি সংসদ ও তার পরিবারের উদ্যোগে আজ বাদ জুম্মা মরহুমের ধানমন্ডির বাসভবনে দোয়া মাহফিল ও আগামীকাল সকাল ১০টায় বনানীতে কবর জিয়ারত ও কোরআন খতম অনুষ্ঠিত হবে।—বিজ্ঞপ্তি










