কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে সহিংসতার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেফতারকৃত ৩৭ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত।

এছাড়া ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন।

আজ শুক্রবার (২ আগস্ট) এ জামিন মঞ্জুর করা হয়।