রাজধানীর পল্লবী এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও তাদের দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ওয়াপদা বিহারী ক্যাম্প এলাকার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবারটি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল। সেই হতাশা থেকে তারা আত্মহত্যা করে থাকতে পারেন অথবা সন্তানদেরকে হত্যা করে স্বামী-স্ত্রী আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।