বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে দ্বন্দ্বে বগুড়ার শিবগঞ্জে আতোয়ার আকন্দ (৩৫) নামে এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বিহার ইউনিয়নের নাটমরিচাই গ্রামে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আতোয়ার নাটমরিচাই পশ্চিম পাড়ার বুলু আকন্দের ছেলে।
হত্যার ঘটনায় শিবগঞ্জ থানার নাটমরিচাই গ্রামের নজমল হোসেন (৪০) ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে (৩৫) গতকাল ভোররাতে জয়পুরহাট জেলা সদরের হিচমী গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে শিবগঞ্জ থানার ওসি দীপক কুমার দাস এ তথ্য জানিয়েছেন।
ওসি দীপক কুমার দাস জানান, বনভোজনের ব্যানার ছেঁড়া নিয়ে আতোয়ার নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় রাতেই মামলা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে।










