ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) পদে বড় রদবদল আনা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ রদবদল করা হয়।

মূলত এবারই প্রথম ডিএমপিতে লটারির মাধ্যমে ডিসিদের পদায়ন করা হলো। বদলি কর্মকর্তাদের মধ্যে— সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খানকে পিওএম-পশ্চিম বিভাগে, (মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ মাকছুদের রহমানকে প্রটেকশন বিভাগে, মতিঝিল বিভাগের ডিসি শাহরিয়ার আলীকে উত্তরা বিভাগে পদায়ন করা হয়েছে।

এর বাইরে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ডিসি মোহাম্মদ সালাউদ্দিন শিকদারকে গোয়েন্দা-মতিঝিল বিভাগে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের ডিসি হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের দক্ষিণ বিভাগে (অতিরিক্ত দায়িত্বে), গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেলকে গোয়েন্দা-মিরপুর বিভাগে, প্রটেকশন বিভাগের ডিসি মইনুল হককে মিরপুর বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের ডিসি রওনক আলমকে গুলশান বিভাগের ডিসি, গোয়েন্দা রমনা বিভাগের ডিসি মো. আমীর খসরুকে ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগে, পিওএম পশ্চিম বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেনকে ট্রাফিক মিরপুর বিভাগে, ওয়ারী বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশিদকে মতিঝিল বিভাগের ডিসি, লালবাগ বিভাগের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে ওয়ারী বিভাগে এবং গুলশান বিভাগের ডিসি মো. তারেক মাহমুদকে লালবাগ বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।