বৈষম্যবিরোধী
ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির
সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রতিবাদ বিক্ষোভ
সমাবেশ করেছেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ।
আজ শুক্রবার (২ আগস্ট) সকাল ১১টায় বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সামনে এ সমাবেশ করেন তারা। এ সময় আন্দোলকারীরা বলেন, দেশের পরিস্থিতি দেখে আমরা হতবাক। কোনোভাবেই এটিকে স্বাধীন রাষ্ট্র মনে হচ্ছে না। ঘর থেকে বের হওয়ার উপায় নেই। পুলিশ যাকে-তাকে ধরে নিয়ে যাচ্ছে।
বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের ব্যানারে তারা আরো বলেন, বাংলার নিরীহ সন্তানদের গুলি করে হত্যা করা হয়েছে, কারাবন্দি করা হয়েছে, ঘরে ঢুকে নিরীহ মানুষ গ্রেফতার চলছে। এই মুহূর্তে রাষ্ট্র সংস্কারের বিকল্প নেই। আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। তারা যতদিন আন্দোলনে থাকবে, আমরাও থাকব।










