গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কুমারগাড়ী বিলে পানিতে ডুবে রাব্বি মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। রাব্বি কুমারগাড়ী গ্রামের মুনসুর আলীর ছেলে।

ঘাগোয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাদশা মিয়া জানান, রাব্বির মা রহিমা বেগম দুপুরে বাড়ির পাশের বিলে শাপলা তুলতে যান। এ সময় রাব্বি মায়ের অজান্তে তার পেছনে পেছনে চলে যায়। কিছুক্ষণ পর রহিমা বেগম বাড়িতে ফিরে এসে ছেলেকে না পেয়ে দিশেহারা হয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় খোঁজাখুঁজির পর বিলে পানিতে ডুবে থাকা অবস্থায় রাব্বির মরদেহ উদ্ধার করা হয়।