গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত কাপ্তাই লেকের মৎস্য আহরণ ও বাজারজাতের অনুমতি প্রদানসংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক ফয়েজ আল করিম বলেন, ‘ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছের কাঙ্ক্ষিত বৃদ্ধি ঘটেনি। তাই মাছের বেড়ে ওঠার সুযোগ দিতেই আরোপিত নিষেধাজ্ঞা আরো ১০ দিন বাড়ানো হয়েছে। ১০ আগস্ট মধ্যরাতে মাছ ধরার কার্যক্রম পুনরায় শুরু হবে। ১১ আগস্ট সকাল থেকে ধরা পড়া মাছ অবতরণের কাজ শুরু হবে।’