কিশোরগঞ্জের ভৈরবে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩ নারীসহ ৫ জন নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।