বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সেবার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিভাগীয় কমিশনার কার্যালয় এবং কর্মচারী কল্যাণ বোর্ডের রাজশাহী বিভাগীয় কার্যালয় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. মোহসিন চৌধুরী।  বিভাগীয় কমিশনার জিএমএম জাফরউল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি রশীদুল হাসান ও আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় বসাক।