বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে যশোর কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমিশনার মুহম্মদ জাকির হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার ফজলুল হক, যুগ্ম কমিশনার নাহিদ নওশাদ মুকুল, সহকারী কমিশনার মিজা রাফেজা সুলতানা, পরিবহন শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু, সিনিয়র সহসভাপতি আবু হাসান প্রমুখ।