পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন ড. মো. রায়হানুল ইসলাম। ২০০৩ সালে তিনি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়েছিলেন। কেন্দ্রীয় ব্যাংকে ২২ বছরের কর্মজীবনের বিভিন্ন সময়ে রায়হানুল ইসলাম অফ-সাইট সুপারভিশন, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটে (বিএফআইইউ) দায়িত্ব পালন করেছেন। এর আগে চার বছর একটি বাণিজ্যিক ব্যাংকেও তিনি কর্মরত ছিলেন।
ড. রায়হানুল ইসলাম ভারতের একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে প্রফেশনাল মাস্টার্স এবং চীনের বেইজিং থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি ভারত, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন।










