তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে বাগেরহাটে ১৫০ নারী উদ্যোক্তাকে আর্থিক সহায়তা দিয়েছে জাতীয় মহিলা সংস্থা। গতকাল দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের মাঝে ১৫ লাখ টাকার চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুর রহমান। বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মো. কাওসারুল হক ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান।