বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কশিমনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ পদত্যাগ করেছেন। তার স্থলে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।
শিক্ষামন্ত্রী বলেন, অধ্যাপক ড. মামুন আহমেদ ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।
এদিকে, আজ ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন তিনি।










