বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে সশস্ত্র দুর্বৃত্তদের হাতে অংক্যথোয়াই প্রকাশ উগ্য মারমা (৪২) নামের অপহূত এক পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে ইউনিয়নের ক্যমলংপাড়ায় গত রোববার অপহরণের ঘটনা ঘটে। গতকাল সকালে শহরের বাকিছড়ার পরিত্যক্ত একটি ইটভাটা এলাকা থেকে অপহূতের মরদেহ উদ্ধার করা হয়। কী কারণে ঘটনাটি কারা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বজন ও ভূমিদস্যুদের সঙ্গে নিহত ব্যক্তির দীর্ঘদিন ধরে ভূমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ বিষয়ে থানা, ইউএনওর কাছে একাধিক অভিযোগ ও আদালতেও মামলা চলমান।









