যশোরে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। এরই মধ্যে বেশির ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। কৃষক বলছেন, আগামী দুই-তিনদিন বৃষ্টি না হলে সব ধান তারা ঘরে তুলতে পারবেন। এবার দেশে টানা তাপপ্রবাহ চলছে। তার পরও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বোরো ধানের ফলন ভালো হয়েছে। এবার জেলায় ১ লাখ ৬০ হাজার ৭৮৫ হাজার হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ২১ হাজার ৭২৫ টন ধান।
ধান কাটা
যশোরে পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। এরই মধ্যে বেশির ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে।










