ইতিহাস ও ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবন রক্ষার দাবিতে স্মারকলিপি দিয়েছে যশোরের ঐতিহ্য রক্ষা সংগ্রাম কমিটি। গতকাল দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এলজিআরডি মন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন নেতারা। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক মোহাম্মদ আবারউল হাছান মজুমদার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। স্মারকলিপি গ্রহণ করে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবারউল হাছান মজুমদার বলেন, ‘ভবনটি ভাঙার সিদ্ধান্তের কাগজপত্র এখনো আমি হাতে পাইনি। তবে দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’