অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের
সঙ্গে বেসিক ব্যাংক লিমিটেডের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)
স্বাক্ষরিত হয়েছে।
গত ৩০ জুলাই আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সম্মেলন
কক্ষে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আব্দুর রহমান খান, এফিসিএমএ ও বেসিক ব্যাংকের
ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত
সচিব ও এপিএ সমন্বয়কারী মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসিসহ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,
বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










