বাগেরহাটে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে গতকাল। লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে চেকপোস্ট। লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ৪৯ জনকে ২৪ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১৫৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩ জন।