ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ পরিচয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উলিপুর উপজেলার বজরাগামী রাস্তার রামদাস ধনিরাম এলাকার হাজীপাড়া এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন আহসান হাবিব বাবু, সাদেকুর রহমান দুলু ও শাহিন মিয়া (২৫)।