গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে দুস্থ, অসহায়, মেধাবী শিক্ষার্থী, নির্যাতিত নারী ও শিশুদের কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক ও সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘একটি পরিবারের মেয়েরা শিক্ষিত ও কর্মক্ষম হলে শুধু ওই নারীই স্বাবলম্বী হন না, পুরো পরিবারের আর্থিক সক্ষমতা বাড়ে। এ লক্ষ্যেই সরকার মা ও মেয়েদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা ও উৎসাহ দিচ্ছে। দেশের ৫০ ভাগ জনগোষ্ঠী নারী। এ মেয়েদের যদি আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আগামী দিনে বদলাবে বাংলাদেশের ভবিষ্যৎ।’

অনুদানের অর্থ সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘এ অর্থ দিয়ে সবজি বাগান, হাঁস-মুরগি পালনসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগ করা যেতে পারে। এতে পরিবারের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি সন্তানদের পড়াশোনা, খাবার ও চিকিৎসার খরচ বহন করা সহজ হবে।’

তিনি আরো বলেন, ‘একজন নারীকে স্বাবলম্বী করা মানে পুরো পরিবারকে স্বাবলম্বী করার পথ তৈরি করা।’

সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে সবাই ভালো থাকবে।’

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন বক্তব্য দেন। এতে ৬০ জন শিক্ষার্থীকে সাইকেল দেয়া হয়। এছাড়া ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১, জন শিক্ষার্থী, ১০৬ জন দুস্থ ও ৬৪ জন আদিবাসীসহ কয়েকটি মসজিদ ও মন্দিরে অনুদানের চেক বিতরণ করা হয়।