কুড়িগ্রামে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের মধ্যে পারস্পরিক শিখন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় ও স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে কর্মশালায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর ইউএনও নিলুফা ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু।