ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনসহ সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় সরকার বিভাগের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সচিবালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডেঙ্গু রোগের সংক্রমণ থেকে নাগরিকদের রক্ষাকল্পে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।










