প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা বলেন, ইউপি নির্বাচনে রাজনৈতিকভাবে কোনো দল অংশগ্রহণ না করলে সেটা একান্তই রাজনৈতিক দলের বিষয়। আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ আশা করি। ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে প্রতিযোগিতামূলক। এখানে কোনো প্রতিহিংসার সুযোগ নেই। নির্বাচনে সব প্রার্থী সমান সুযোগ ভোগ করবেন।
বৃহস্পতিবার রাত ৯টায় মানিকগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে মানিকগঞ্জ সদর ও সিংগাইর উপজেলায় আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইন-শৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনী পরিবেশ সুন্দর-সুস্থ রাখতে প্রশাসনকে নির্দেশ দেয়া আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা প্রতিনিয়ত নির্বাচনী এলাকার নজর রাখছি। আমরা সুন্দরভাবে সব ইউপি নির্বাচন সম্পন্ন করতে পারব।









