সন্তান হত্যার বিচার, হুমকি, হামলা ও গ্রেফতারের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছেন মায়েরা। গতকাল দুপুর ১২টার দিকে প্রেস ক্লাব যশোরের সামনে ‘সন্তানের জন্য মা’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা শিক্ষার্থীদের আন্দোলনে হামলা, হত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদ জানান। এর আগে সকালে প্রেস ক্লাবের সামনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে শিক্ষার্থীদের গুলি করে হত্যা, হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করে সচেতন নাগরিক কমিটি (সনাক)।