জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের রেজিস্টার্ড
গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষে ১ অক্টোবর নতুন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট অনলাইন
নিবন্ধন শুরু হবে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার
(শিক্ষা) ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেলের প্রধান সৈয়দ মোহাম্মদ আলী রেজার স্বাক্ষরিত
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় অ্যাক্টের ১৯ (১)
(আই) ধারা অনুযায়ী সিনেটের ২৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে
চতুর্থ সংবিধির (সংশোধিত) ১ দশমিক ৩ ধারামতে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সেলে নিবন্ধিত
হতে হবে। আবেদনের তারিখ থেকে তিন বছর আগে বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত স্নাতক, স্নাতক
এমফিল বা পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এতে ৩
বছরের জন্য নিবন্ধন ফি পাঁচ টাকা ও আজীবন নিবন্ধন ফি এক হাজার টাকা করা হয়েছে। মোবাইল ব্যাংকিং সিস্টেমে ফি প্রদান করে এ প্রবেশ
করে সকল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এখনো নির্ধারণ করা হয়নি।
উল্লেখ,সর্বশেষ ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।










