রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘সেভ ইয়ুথ’ চ্যাপ্টারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি শান্তি, সহিষ্ণুতা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করবে। সোমবার (২৫ নভেম্বর) এ কমিটির নাম ঘোষণা করা হয়। সংগঠনটি শান্তি, সহিষ্ণুতা এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে।

নতুন কমিটিতে কো-প্রেসিডেন্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামসাদ জাহান এবং সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনুপ বৈদ্য মনোনীত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আইনুল ইসলাম এ কমিটি ঘোষণা করেন। তিনি সেভ ইয়ুথের ন্যাশনাল মডারেটর। রাবি চ্যাপ্টারের মডারেটর হিসেবে ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান এবং নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাদিয়া আউয়াল তৃষা মনোনীত হয়েছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক অনুপ বৈদ্য বলেন, আমরা সবাই মিলে সহিংসতা নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। সেভ ইয়ুথের মূল আদর্শ ধারণ করে বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

নতুন কমিটিতে বিভিন্ন দায়িত্বে আরো অনেকে মনোনীত হয়েছেন। তারা মিলে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের পাশাপাশি একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।

কো-প্রেসিডেন্ট সামসাদ জাহান বলেন, ‘নতুন কমিটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত। সেভ ইয়ুথ শান্তি, সহিষ্ণুতা ও বৈচিত্র্য নিয়ে কাজ করে। আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ। রাবি চ্যাপ্টারের নেতৃত্বে আমরা সংঘাতমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করব।’