জ্যেষ্ঠ সাংবাদিক এবং নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে বিমানবন্দরে হেনস্তার অভিযোগটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়, বর্ষীয়ান সম্পাদক নুরুল কবির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ঘটনায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। অন্তর্বর্তী সরকার দেশে কোনো সাংবাদিককে হয়রানি বরদাশত করবে না। নুরুল কবির আমাদের দেশের একজন সম্মানিত সম্পাদক। তিনি নেতৃস্থানীয় যুক্তিবাদী কণ্ঠস্বর এবং তার দীর্ঘ ক্যারিয়ারে সাংবাদিকতায় সততার সর্বোচ্চ অবস্থান বজায় রেখেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।










