চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
আজ শনিবার বিকালে ওই বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী, পাঠানো হয়েছে অ্যাম্বুলেন্স। শেষ খবর পাওয়া পর্যন্ত এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানাতে পারেনি উদ্ধারকারীরা।











