কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সেলফোনের নতুন টাওয়ার বসানোর সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বেলা ১টার দিকে ফুলবাড়ী ইউনিয়নের কুটিচন্দ্র খানা গংগারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নাম খোকন মিয়া (৩৫)। তার বাড়ি জামালপুর জেলার দিওয়ানগঞ্জ উপজেলার গুচ্ছি গ্রামের। তার বাবার নাম বাচ্চু মিয়া।
নিহতের ছোট ভাই সিপন মিয়া জানান, এক সপ্তাহ ধরে টেলিটকের টাওয়ার বসানো জন্য কাজ করে আসছি। গতকাল দুপুরে পাইলিং করার সময় পিলার হেলে গিয়ে ১১ হাজার কিলোওয়াট বিদ্যুতের সংযোগ লাইনে পড়ে খোকন মিয়া গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।










