বগুড়ায় গাবতলীতে নাহিদুল ইসলাম নয়ন (৩২) নাসের এক যুবককে কুপিয়ে হত্যা হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার মহিষাবান এলাকায় একটি বাঁশঝাড়ের মধ্যে এ ঘটনা ঘটে। নিহত নয়ন গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের মরিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা মহিষাবান এলাকায় একটি বাঁশঝাড়ের কাছে নয়নকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

গাবতলী থানার ওসি সনাতন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

বগুড়ার সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, নিহত নয়নের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, ছিনতাইসহ প্রায় ১৯ মামলা রয়েছে। তাকে গাবতলী থানা পুলিশ বেশ কয়েকবার গ্রেফতার করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড হতে পারে|। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।