গতকাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। যবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সার্বিক সহযোগিতায় জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্স (জেএসপিএস) এ সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, ‘জেএসপিএস প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের দুই হাজারেরও বেশি পোস্ট-ডক্টরাল ফেলোশিপ ও ফান্ডিং প্রদান করে। অথচ সঠিক তথ্যের অভাব ও আবেদনের হার কম থাকায় বাংলাদেশ থেকে এ পর্যন্ত খুব কমসংখ্যক গবেষক এ সুযোগ নিতে পেরেছেন। এ সেমিনার থেকে যবিপ্রবির তরুণ গবেষকরা উচ্চ শিক্ষা বিষয়ে আরো জানতে পারবে।’