বরিশালের পিরোজপুরে কদমতলা বাজার এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে দুই পরিবারের ৮ জন নিহত হয়েছেন।

বুধবার (৯ অক্টোবর) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রাইভেট কারের ভেতর থেকে ৮টি মৃতদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে ‍২ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু ছিল।

নিহতরা হলেন– পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের শাওন মৃধা (৩২), তার স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লাহ (৩) ও শাহাদাৎ (১০) এবং শেরপুর সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মোতালেব (৪৫), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)

তারা গাড়িতে থাকা ৮ জনকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক ৮ জনকেই মৃত ঘোষণা করেন।