পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলেও বিশেষ ছাড় দেয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দরসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ে আয়োজিত এক সভায় এ পদেক্ষেপের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

তিনি বলেন, ‘‌প্রবাসীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে শাটল বাস চালু করা হয়েছে এবং প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘প্রবাসীদের শুধু “‍রেমিট্যান্স যোদ্ধা” বললেই হবে না, বাস্তব সুবিধা নিশ্চিত করতে হবে। প্রবাসী কার্ড চালুর মাধ্যমে তাদের কাজের যথাযথ মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।’