ঘুস নেয়ার অভিযোগে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ চট্টলার সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদীর সই করা এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
রোববারের (২৭ জুলাই) এ আদেশে বলা হয়, তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এটি সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
বরখাস্তকালে তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।










