দেশে খাদ্য ঘাটতি মেটাতে দিনাজপুরের হিলিতে ব্রি-৯২ জাতের ধানসহ হাইব্রিড জাতের ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বিকালে পৌরসভার ছাতনী এলাকায় বোরো ধান প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ বিভাগের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামীম আশরাফ, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জাফর ইকবাল, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ।