আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গতকাল সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক মনিরা বেগম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহীদুল ইসলাম, রোটারিয়ান এ কিউ সিদ্দিকী, সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২৮ দরিদ্র নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হয়। এর আগে যুব উন্নয়ন অধিদপ্তরে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।