কোটা সংস্কার আন্দোলনের সময় হতাহতের ঘটনায় নিহতদের স্মরণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শোক পালন করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) শোক পালনের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করেন।

এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দুপুরে মন্ত্রণালয়ের মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত সবাই এতে অংশ নেন।