দিনাজপুরের হিলিতে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে গতকাল দুপুরে হিলির গোহাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা দেয়া হয়েছে। চিকিৎসা কার্যক্রম উদ্বোধন করেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম। ডা. আব্দুর ওয়াহাবের নেতৃত্বে বিজিবির একটি মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসাসেবা দেন। বিজিবি অধিনায়ক বলেন, ‘তীব্র শীতে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই সীমান্তবর্তী এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে বিজিবি।’
হিলিতে বিনামূল্যে বিজিবির চিকিৎসাসেবা
দিনাজপুরের হিলিতে দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।










